Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত সংরক্ষিত আসনের সাংসদ জেসী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০২০

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী।

শুক্রবার সকালে এমপি জেসীর নিকটাত্মীয় মনিরুজ্জামান সুইট সাংবাদিকদের এ তথ্য জানান।

মনিরুজ্জামান সুইট জানান, ঢাকায় সংসদ সদস্যদের নমুনা নেয়ার অংশ হিসেবে এমপি জেসীরও নমুনা নেওয়া হয়। গত ২৪ জুন রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি সংসদ ভবনে তার জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে অবস্থান করছেন।

তিনি আরও জানান, এমপি জেসীর স্বামী ও দুই সন্তান এবং গৃহকর্মীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.