Sylhet Today 24 PRINT

জুড়ীর নতুন ৫ জনের করোনা শনাক্ত

জুড়ী প্রতিনিধি |  ২৬ জুন, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে শুক্রবার নতুন ৫ জন করোনা আক্রান্ত রোগী হয়েছেন। গত ২১ তারিখ পাঠানো ২৮ স্যাম্পলের মাঝে অবশিষ্ট ৯ টির রিপোর্ট আজ পাওয়া গেছে যেখানে ৫ জন পজিটিভ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ শুক্রবার জানান,করোনা শুরু হওয়ার পর থেকে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪৩৭ টি স্যাম্পল পাঠানো হয়েছে যার মধ্যে ৪২০ টি স্যাম্পলের রেজাল্ট এসেছে। পজিটিভ হয়েছেন মোট ৪১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন, হোম আইসোলেশনে আছেন ২১ জন, করোনা আইসোলেশন সেন্টার হরিরামপুর সরকারি স্কুলে আছেন ২ জন।

এছাড়াও অপেক্ষমাণ রয়েছে ১৭ টি স্যাম্পল। সেগুলো রিপোর্ট আসলে জানা যাব, আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা।

আক্রান্তদের মধ্যে ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন বাকি ৪ জন আইসোলেশনে আছেন। স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্য আক্রান্ত হয়েছেন ৯ জন। পুলিশ সদস্য আক্রান্ত হয়েছিলেন ৩ জন। তারা সকলেই সুস্থ আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.