Sylhet Today 24 PRINT

করোনায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০২০

বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী ক‌রোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার বিকাল ৫টা ৬ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। তার মৃত্যুতে গভর্নর ফজলে কবির।

আল্লাহ মালিক কাজমী করোনায় আক্রান্ত হয়ে কয়েক দিন ধরেই হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

আল্লাহ মালিক কাজমী দেশের ব্যাংকিং খাত, অর্থনীতি নিয়ে ব্যাপক জানা-শোনার কারণে বিশেষ সুনাম অর্জন করেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা যান। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.