Sylhet Today 24 PRINT

শাবিতে নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুন, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের সকলেই সুনামগঞ্জ জেলার।

শুক্রবার (২৬ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়।

রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৬০ টি নমুনা গ্রহণ করা হলেও পূর্বে সংরক্ষিত কিছু নমুনাসহ মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.