Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে সিলেটের ১২২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুন, ২০২০

সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) এই ১২২ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২২ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানীর আরটি-পিসিআর ল্যাবে ২১৭ টি নমুনা গ্রহণ করা হলেও পূর্বে সংরক্ষিত কিছু নমুনাসহ মোট ৪৭০ টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানান তিনি। এটা সিলেটের একদিনের সর্বাধিক সংখ্যক টেস্ট এবং সর্বোচ্চ শনাক্ত।

এরআগে শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জের ২২ জনের করোনা শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.