Sylhet Today 24 PRINT

সিলেটে করোনা শনাক্ত ৪ হাজার পার

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুন, ২০২০

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১৪৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল।

একই সময়ে বিভাগে ৪ জনের মৃত্যু ঘটে। আর সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ১০ জন।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ১৮৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৮৮ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ২৮ জন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে মৌলভীবাজারে সর্বাধিক ৭ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ৩ জন। এর মধ্যে বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন একজন। হবিগঞ্জে ও সুনামগঞ্জে জেলায় গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হননি কেউ।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৫৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ২ হাজার ১৮০ জন। এছাড়া সুনামগঞ্জে ৯২৭ জন, হবিগঞ্জে ৫৩৭ জন ও মৌলভীবাজারে ৪১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ২৫৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯৮০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৬৭ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.