Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে নতুন করে আরও ২ জনের করোনা শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৮ জুন, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে নতুন আরও ২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। শনিবার (২৭ জুন) রাত ১২ টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন পৌর এলাকার ৬০ বছরের এক বৃদ্ধ সিলেট শহীদ ডা.শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন। আরেকজন ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের ২০ বছরের এক কিশোরী।

বিজ্ঞাপন

এদিকে নতুন আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হবে এবং সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহ করা হবে জানান উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।

উল্লেখ্য, উপজেলায় আজকের নতুন ২ জনসহ মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৫ জন। মৃত্যু বরণ করেছেন ৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.