Sylhet Today 24 PRINT

শাবিতে নমুনা পরীক্ষায় আরও ২৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে সুনামগঞ্জ জেলার ২৬ ও সিলেট জেলার ২ জন রয়েছেন।

রোববার (২৭ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেটের ৫৬টি নমুনাসহ ১৮৬ টি নমুনা গ্রহণ করা হলেও পূর্বে সংরক্ষিত নমুনাসহ মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয় বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.