Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুলাই, ২০২০

মৌলভীবাজার জেলায় নতুন করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮১৭ জনে। শুক্রবার (১৭ জুলাই) জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে জেলার সদর উপজেলার ৫ জন, কুলাউড়ার ৭ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ১১ ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে নমুনা দেওয়াদের মধ্যে ৯ জন রয়েছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন তউহীদ আহমেদ জানান, সর্বশেষ পাওয়া প্রতিবেদন অনুযাযী নতুন করে ৩৪ জন আক্রান্তসহ জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮১৭। এর মধ্যে মারা গেছেন আটজন। আর সুস্থ হয়েছেন ৪০৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.