Sylhet Today 24 PRINT

করোনায় আরও ৫১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৩৪

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুলাই, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৫৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৩৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে।

শুক্রবার কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

সবমিলিয়ে দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। মোট মারা গেলেন দুই হাজার ৫৪৭ জন। আর মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে।

বিজ্ঞাপন



নিয়মিত হেলথ বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ছয় হাজার ৭৫১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৩৪ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৫৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৬২ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ আট হাজার ৭২৫ জনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.