Sylhet Today 24 PRINT

শাবিতে আরও ৩৩ জনের করোনা শনাক্ত, ২২ জনই সিলেটের

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুলাই, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) শাবির ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ২২ জনই সিলেটের।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ১১৮ টি ও সিলেটের ৯৭ টি নমুনা সংগ্রহ করা হয়।

তিনি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া নতুন ৩৩ জনের মধ্যে সিলেট জেলার ২২ জন ও সুনামগঞ্জের ১১ জন বাসিন্দা রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.