Sylhet Today 24 PRINT

করোনায় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশ সমবায় ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন চৌধুরী নিছারের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার তিন মেয়ে ও তিন ছেলে রয়েছে।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আফজাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের বাসিন্দা ছিলেন। তবে পরিবার নিয়ে তিনি জেলা শহরের বণিকপাড়ায় থাকতেন।

নিহতের চতুর্থ সন্তান ও বড় ছেলে তানভীর চৌধুরী বলেন, ২ জুলাই তার বাবার করোনার নমুনা পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ আসে। পরে ৭ জুলাই আবার পরীক্ষায় রিপোর্ট ‘পজিটিভ’ আসে। তার বাবা ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.