Sylhet Today 24 PRINT

কোভিড আক্রান্ত নওগাঁর এমপি ছলিম উদ্দিন

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০২০

নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ছলিম উদ্দিন তরফদার সেলিম করোনাভাইরাসে (কোভিড-৯) সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) নওগাঁ সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নমুনা সংগ্রহের আগে ২/৩ দিন জ্বর ও সর্দিতে ভুগছিলেন এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। এজন্য গত বুধবার (১৫ জুলাই) তার গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার চেরাগপুর থেকে নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় রিপোর্ট আসে করোনা পজিটিভ। তবে তার করোনা পজিটিভ হলেও সুস্থ আছেন। বর্তমানে কোনো ধরনের উপসর্গ নাই বললেই চলে।’

উল্লেখ্য, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭৭৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছে ৫৮১ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.