Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ৩৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০২০

 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়ারা সিলেট এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা।

মঙ্গলবার (২১ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে।

শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, ‘শাবির ল্যাবে আজ ১৬৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২২ জন সিলেট জেলার এবং ১৬ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.