Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে আরও ২২ জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২২ জুলাই, ২০২০

সুনামগঞ্জে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা বুধবার করোনায় আরও ২২ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৬৬ জনে।

বুধবার (২২ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

জানা যায়, বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ৫৫ টি নমুনা পরীক্ষা করা হলে ২২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে, সুনামগঞ্জ সদর উপজেলায় ১১ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৯ জন ও  জগন্নাথপুর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৬ জন এবং মারা গিয়েছেন ১৩ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে বুধবার ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আমরা সবাইকেই আইসোলেশনে রাখার ব্যবস্থা করবো এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.