Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত রবি চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। কয়েকদিন ধরে মৃদু শারীরিক উপসর্গ ছিল তার।

অসুস্থতা বাড়লে করোনা পরীক্ষার জন্য রবির নমুনা নেওয়া হয়। এতে ফল পজিটিভ আসে।

বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রবি ও তার কয়েকজন ঘনিষ্ঠজন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রবি চৌধুরী লিখেন, ‘করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি চৌধুরী। সম্প্রতি তিনি প্রকাশিত করেছেন ‘জাতীয় বেয়াদব’ নামের গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটি ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.