Sylhet Today 24 PRINT

করোনা আপডেট: ২৪ ঘন্টায় শনাক্ত ২৭৭২, মৃত ৩৭, সুস্থ ১৮০১

নিজস্ব প্রতিবেদক  |  ২৭ জুলাই, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ২৬ হাজার ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৯৬৫ জনের প্রাণ গেল করোনায়।

সোমবার (২৭ জুলাই) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ের তথ্যমতে, আগে দেওয়াসহ গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৫৯টি । এর আগের দিন ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ২৪ হাজার ৪১৭টি নমুনা।

ব্রিফিংয়ে বলা হয়, মারা যাওয়া ৩৭ জনের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১১ জন।

ব্রিফিংয়ে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন।

দেশে ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘সচেতন হোন, সতর্ক থাকুন এবং রোগ প্রতিরোধে সহায়তা করুন। কোরবানির পশুর হাটের নীতিমালা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.