Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক  |  ৩১ জুলাই, ২০২০

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় শুক্রবার তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি ঢাকার নিজ বাসায়ই অবস্থান করছেন।

জানা যায়, দুদিন আগে জ্বর আসলে জাকির, তার স্ত্রী ও ব্যক্তিগত গাড়ি চালক করোনা শক্তাকরণ পরীক্ষার জন্য নমুনা জমা দেন। রিপোর্টে জাকির ও তার গাড়ি চালকের করোনা পজিটিভ আসে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.