Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেলের সাবেক শিক্ষার্থীর করোনায় মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০২০

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী তসলিম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী।

সোমবার (৩ আগস্ট) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী তসলিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিকস সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.