Sylhet Today 24 PRINT

করোনায় সাবেক আইন সচিব জহিরুল হকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০২০

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এই তথ্য জানান। আবু সালেহ শেখ মো. জহিরুল হক কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এরআগে গত ২১ জুলাই আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.