Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে আরও ২৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৮ আগস্ট, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর পিসিআর ল্যাবে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৮ আগস্ট) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম  নুরুন্নবি আজাদ জুয়েল জানান, ‘শাবির ল্যাবে শুক্রবার সিলেটের ২৪টি, হবিগঞ্জের ২০টি ও সুনামগঞ্জের ২৭ টিসহ মোট ৭১ টি নমুনা পাঠানো হয়। এগুলোর সাথে পূর্বের জমা থাকা নমুনা মিলিয়ে মোট ১১২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

তিনি বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ১৫ জন, হবিগঞ্জের ৮ জন এবং ৫ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.