Sylhet Today 24 PRINT

করোনায় ৩৪ জনের মৃত্যুর দিনে নতুন শনাক্ত ২,৪৮৭

নিজস্ব প্রতিবেদক |  ০৯ আগস্ট, ২০২০

পুরনো ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন মারা গেছে। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ২ হাজার ৪৮৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩৯৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন।

রোববার (৯ আগস্ট) দুপুরে মহাখালী থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৬৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন।

অধ্যাপক ডা.নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৫৯টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.