Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে আরও ২২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক  |  ০৯ আগস্ট, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (৯ আগস্ট) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়ারা হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম  নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে রোববার মোট ৯৪টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

তিনি বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সুনামগঞ্জ  জেলার ১৭ জন ও হবিগঞ্জের ৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.