Sylhet Today 24 PRINT

দেশের হকিতে করোনার হানা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২০

করোনার কারণে অনেক দিন ধরে অনূর্ধ্ব-২১ হকি দলের অনুশীলন বন্ধ ছিল। রোববার থেকে ফিটনেস ক্যাম্প শুরু হলেও সেখানে হানা দিয়েছে করোনা! ১৬ জন খেলোয়াড়ের মধ্যে দু’জন পরীক্ষাতে করোনা পজিটিভ হয়েছেন। এরা হলেন- বিকেএসপির রাকিবুল হাসান ও ওবায়দুর রহমান।

মাসব্যাপী বিমান বাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে হকি খেলোয়াড়দের এই ফিটনেস ক্যাম্প। আপাতত ২০ জন নিয়ে শুরু করার কথা থাকলেও প্রথম দিন এসেছেন ১৬ জন। বাকি চারজনের আগামী বুধবার করোনা পরীক্ষা হবে।

ক্যাম্প প্রসঙ্গে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘আমাদের দু’জন খেলোয়াড়ের করোনা পজিটিভ এসেছে। ওদের শনিবার পরীক্ষা করিয়েছি। আজ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বিমান বাহিনীর তত্ত্বাবধানে আইসোলোশনে রাখা হয়েছে। বাকিদের নিয়ে ফিটনেস ক্যাম্প শুরু হবে। এছাড়া আরও চারজন পরীক্ষার পর ক্যাম্পে যোগ দেবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.