Sylhet Today 24 PRINT

একদিনে প্রায় ৩ হাজার শনাক্ত

নিজস্ব প্রতিবেদক  |  ১১ আগস্ট, ২০২০

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছে দ্রুতই। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯৯৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হলো দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৩ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৪৭১ জনে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.