Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ৩৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৩ আগস্ট, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৯ জন করোনাভাইনাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘ওসমানীর ল্যাবে বৃহস্পতিবার ৩২৯ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হলে এই ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

এর আগে একইদিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ৭৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ৭৯ জনের মধ্যে সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ২২ জন ও সিলেট জেলার ২৭ জন রোগী রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.