Sylhet Today 24 PRINT

শাবিতে কমেছে নমুনা পরীক্ষা, কমেছে শনাক্তের সংখ্যাও

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক |  ২২ আগস্ট, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শনিবার করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার সংখ্যা কমার সাথে সাথে কমেছে শনাক্তের সংখ্যাও।

শনিবার (২২ আগস্ট) এই ল্যাবে মাত্র ৫৮ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

শনিবার রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

বিজ্ঞাপন

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ২০ জনের মধ্যে সুনামগঞ্জ জেলার ১৪ জন ও বাকী ৬ জন সিলেট জেলার রোগী।

এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে শনিবার সিলেট জেলার ২৩ জনের নমুনা ও সুনামগঞ্জের ৩২ টি নমুনা নিয়ে মাত্র ৫৫ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ৫৮ টি নমুনা পরীক্ষা করা হলে এ ২০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবের ফলাফল জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.