Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ২৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৭ আগস্ট, ২০২০

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে আরও ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ২৭ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি জানান, শনাক্ত হওয়া ২৬ জন্ই সিলেট জেলার। এরমধ্যে মহানগর ও সদর উপজেলার ২২, গোলাপগঞ্জ উপজেলার ১, দক্ষিণ সুরমার ৩ ও হবিগঞ্জের নবীগঞ্জের ১ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.