Sylhet Today 24 PRINT

৭৭ জন শনাক্তের দিনে সিলেট বিভাগে সুস্থ ৮৮ রোগী

নিজস্ব প্রতিবেদক |  ০২ সেপ্টেম্বর, ২০২০

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৭৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৮৮ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে একজনের মৃত্যু ঘটে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ৭৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৫৩ জন ও সুনামগঞ্জে ১১ জন। হবিগঞ্জে ১০ জন শনাক্ত হন। মৌলভীবাজারে ৩ জন শনাক্ত হন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ৩৫ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ২৬ জন। হবিগঞ্জে কেউ সুস্থ হননি। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ২৭ জন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৯৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৮০৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৭২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ১২৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৮ হাজার ৪৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৮৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.