Sylhet Today 24 PRINT

একদিনে আড়াই হাজারের বেশি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক  |  ০২ সেপ্টেম্বর, ২০২০

দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও এতে মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩৫১ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৮২ জন।ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৭ হাজার ৫২৮ জনে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.