Sylhet Today 24 PRINT

করোনায় কুলাউড়ার ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী (৭৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে তিনি মারা যান।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক ইউপি চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান, ইউপি চেয়ারম্যান শাহজাহান গত ২৮ আগস্ট সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ৩০ আগস্ট তার করোনা পজিটিভ রিপোর্ট কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.