Sylhet Today 24 PRINT

ওসমানীতে আরও ৩২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০২ সেপ্টেম্বর, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার (২ সেপ্টেম্বর) আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে এই ৩২ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ২৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি চারজন মৌলভীবাজারের বাসিন্দা।

এদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ২৪০টি নমুনা গ্রহণ করে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.