Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত অ্যাটর্নি জেনারেল সিএমএইচে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০২০

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকালে জ্বর এলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

সেখানে পরীক্ষায় করোনা পজেটিভ আসার পর চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালেই রয়েছেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, তিনি ভালো আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানান, তার (অ্যাটর্নি জেনারেল) অল্প জ্বর ও গলাব্যথা রয়েছে। এছাড়া আর কোনো লক্ষণ নেই। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আছেন মাহবুবে আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.