Sylhet Today 24 PRINT

করোনা শনাক্তকরণ পরীক্ষায় শাবিতে ৫৮ নমুনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক |  ০৬ সেপ্টেম্বর, ২০২০

সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ৫৮ টি নমুনা পজিটিভ এসেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ৫৮ টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

রোববার রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৫৮ জনের মধ্যে সুনামগঞ্জের ২১ জন, হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ১০ জন ও সিলেট জেলার ২২ জন রোগী রয়েছেন।

এ প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে রোববার সিলেটের ১৩১টি, হবিগঞ্জের ৩৬টি, মৌলভীবাজারের ৭২টি ও সুনামগঞ্জের ৮২টি নমুনাসহ মোট ৩২১ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৫৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ নমুনা পরীক্ষার ফল জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.