Sylhet Today 24 PRINT

নেইমার, ডি মারিয়ার পর এমবাপেও করোনা পজিটিভ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০২০

পিএসজির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হওয়ার কারণে উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ফ্রান্সের এই ফরোয়ার্ড।

দেশটির ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। দল ছেড়ে তিনি বাসায় ফিরে গেছেন।

নেশন্স লিগে গত শনিবার সুইডেনের বিপক্ষে দলের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন এমবাপে। তাকে হারানো ফ্রান্সের জন্য তাই বড় ধাক্কা। প্যারিসে মঙ্গলবার মুখোমুখি হবে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ফ্রান্স ও রানার্সআপ ক্রোয়েশিয়া।

এই নিয়ে পিএসজির মোট সাত জন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এদের মধ্যে আছেন নেইমার, আনহেল ডি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.