Sylhet Today 24 PRINT

সিলেটে নতুন করে আরও ১১৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৯ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের দুই পিসিআর ল্যাবে বুধবার (৯ সেপ্টেম্বর) নতুন করে আরও ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪১ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৭৩ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানীর ল্যাবে ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ৩৭ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের একজন এবং মৌলভীবাজারের দুজন রয়েছেন।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, বুধবার শাবির ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ২২ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৯ জন ও সিলেট জেলার ২৪ জন রয়েছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.