Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ৮০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১২ সেপ্টেম্বর, ২০২০

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই ল্যাবে ৪৬৮ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়।

শাবিতে ল্যাব চালুর পর থেকে শুক্রবারই সবচেয়ে বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শুক্রবার শাবির ল্যাবে শনাক্ত হওয়া ৮০ জনের মধ্যে সিলেটের ২২ জন, সুনামগঞ্জের ৩১ জন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছেন।

এরআগে শুক্রবার ওসমানী মেডিকেল খরেজের ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.