Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ৩১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৪ সেপ্টেম্বর, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ওই ল্যাবে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় এই ৩১ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, নতুন শনাক্তদের মধ্যে ২৭ জন সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ১ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।

এরআগে রোববার শাবিপ্রবির ল্যাবে আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.