Sylhet Today 24 PRINT

বিশ্বে একদিনে রেকর্ড করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০২০

বিশ্বজুড়ে করোনার প্রকোপ ফের বাড়ছে বাড়তে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, রোববার বিশ্বে একদিনে রেকর্ড সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন রোগী শনাক্ত হয়েছেন।

তাদের দেয়া তথ্য অনুযায়ী, রোববার রেকর্ড সর্বোচ্চ সংক্রমণের দিনে সবচেয়ে বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে। বিশ্বে এর আগে দৈনিক রোগী শনাক্তের রেকর্ড ছিল গত ৬ সেপ্টেম্বর ৩ লাখ ৬ হাজার ৮৫৭ জন।

বিজ্ঞাপন

রোববার ভারতে সর্বোচ্চ ৯৪ হাজার ৩৭২ জন কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ ছাড়া এরপর সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে, যথাক্রমে ৪৫ হাজার ৫২৩ জন এবং ৪৩ হাজার ৭১৮ জন। এ ছাড়া গতকাল বিশ্ব জুড়ে আরও ৫ হাজার ৫৩৭ জন রোগী মারা যাওয়ার পর ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা এখন ৯ লাখ ১৭ হাজার ৪১৭ জন। গতকালে ভারত এবং যুক্তরাষ্ট্রে করোনায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে ব্রাজিলে মৃত্যু হয়েছে ৮৭৪ জনের।

গত এক মাস ধরে বিশ্বে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হচ্ছে প্রতিবেশী ভারতে। গত সপ্তাহে একদিনে ৯৭ হাজার ৫৭০ রোগী নিয়ে সংক্রমণের বিশ্বরেকর্ড হয় দেশটিতে। প্রাদুর্ভাব শুরুর পর এর আগে কোনো দেশে একদিনে এতজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। ভারতে এ সংখ্যা লাখ ছাড়াতে পারে বলেও শঙ্কা। এ ছাড়া দেশটির সরকারি হিসাব অনুযায়ী, দৈনিক করোনা সংক্রমণের গড় ছিল ৬৪ হাজার, যা জুলাইয়ের চেয়ে ৮৪ শতাংশ বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.