Sylhet Today 24 PRINT

দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮১২

নিজস্ব প্রতিবেদক |  ১৪ সেপ্টেম্বর, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭৫৯ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮১২ জন। বর্তমানে বাংলাদেশে মোট শনাক্ত ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে।

এই ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১২ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, দেশের ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪৭ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া এখন পর্যন্ত ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৭৫ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৬৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪০শতাংশ।

এদিকে বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ২ জন, রংপুরে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৩১ থেকে ৪০ বছরের ২ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬০ বছরের ওপরে ১০ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.