Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০২০

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর ল্যাবে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ২৮২ জনের নমুনা পরীক্ষা করে এই ২৯ জহনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৮জন ও সিলেটের ২১ জন রয়েছেন।

এরআগে একইদিনে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেটের ১৭ জনের করোনা শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.