Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনা আক্রান্ত ২ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ৯ লাখ ২৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০২০

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে মঙ্গলবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯১ লাখ ৮২ হাজার ১৯৮ জন।

এছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৯ লাখ ২৭ হাজার ১৫ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৫৩ হাজার ৩০৩ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৪৮৯ জনের।

বিজ্ঞাপন

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। সেখানে ৪৮ লাখ ৪৬ হাজার ৪২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু বিবেচনায় ভারত তৃতীয়। এখন পর্যন্ত দেশটিতে ৭৯ হাজার ৭২২ জন করোনায় মারা গেছেন।

করোনায় তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ব্রাজিলে। মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৪৫ হাজার ৬১০ জন। মৃত্যুর সংখ্যায় ব্রাজিল দ্বিতীয়। করোনায় দেশটিতে ১ লাখ ৩২ হাজার ৬ জনের মৃত্যু হয়েছে।

চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ১০ লাখ ৬৪ হাজার ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু বিবেচনায় রাশিয়া ১২তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৮ হাজার ৫৭৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.