Sylhet Today 24 PRINT

ভারতে করোনায় মৃত্যু ৮০ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০২০

শেষ ২৪ ঘণ্টার হিসেবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে। তবে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৯ লাখ, মৃত্যু ৮০ হাজারেরও বেশি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ হাজার ৮০৯ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০ হাজার ৭৭৬।

নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৯ লাখ ৩০ হাজার ২৩৭ জন। চিকিত্‍ৎসাধীন রয়েছেন ৯ লাখ ৯০ হাজার ৬১ জন, সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৯ হাজার ৪০০ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ লাখ ৭২ হাজার ৮৪৫ জনের কভিড পরীক্ষা হয়েছে। তবে মোট সুস্থতার সংখ্যার নিরিখে ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে উঠে এসেছে ভারত।

সোমবার ও রোববারের চেয়ে সামান্য কমেছিল দৈনিক সংক্রমণ। গত শনিবার দৈনিক আক্রান্ত ১ লাখের কাছাকাছি চলে যায়। মৃত্যু হয় ১ হাজার ২০১ জন আক্রান্তের। সেই তুলনায় রবিবারের পরিসংখ্যান কিছুটা কমে। একদিনে সংক্রমিত হয় ৯৪ হাজার ৩৭২।

সেই সংখ্যা আরও কিছুটা কমে সোমবার। সে দিন ৯২ হাজার ৭১ জনের শরীরে মেলে করোনাভাইরাস। আর মঙ্গলবার একদিনের সংক্রমণ ৮৫ হাজারের নিচে নেমেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.