Sylhet Today 24 PRINT

দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭২৪

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৭২৪ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮০২ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৪৩৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন। মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও ৭ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৫ জন, সিলেটে ৪ জন, রংপুরে ২ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬০ বছরের ওপরে ৩২ জন রয়েছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.