Sylhet Today 24 PRINT

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৪২৪ জন নতুন করোনা রোগী শনাক্তের মধ্য দিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়াল। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ৫২ লাখ ১৪ হাজার ৬৭৮ জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশিত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৯৬ হাজার ৪২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মাধ্যমে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫২ লাখ ১৪ হাজার ৬৭৮ জনে।

একই সময়ে ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ১৭৪ জন মারা গেছেন। যার মাধ্যমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৩৭২ জনে।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বের দ্বিতীয় জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ৪১ লাখ রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৭৯ দশমিক ৮৬ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.