Sylhet Today 24 PRINT

করোনায় অপু বিশ্বাসের মায়ের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০২০

চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২ টা ৪০ মিনিটে তিনি মারা যান।

খবরটি নিশ্চিত করে ল্যাবএইড হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার চৌধুরী মেহেদি খোদা জানান, ‘দুদিন আগে অপু বিশ্বাসের মাকে করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়।’

বিজ্ঞাপন

এদিকে অপু বিশ্বাসের সহকারী সজল জানিয়েছেন শেফালি বিশ্বাসের মায়ের মরদেহ বগুড়ার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু। আর এ অভিনেত্রীর সঙ্গে থাকতেন তার মা। অপু বহু সাক্ষাতকারে জানিয়েছেন, তার নায়িকা হওয়ার পিছনে মায়ের অনেক অবদান রয়েছে। তিনিই তাকে নাচ শিখিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.