Sylhet Today 24 PRINT

সিলেট তথ্য অফিসের উপ পরিচালক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক  |  ২০ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট জেলা তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া জেসমিন মিলি।

শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নুমনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। একইসঙ্গে মিলির স্বামীরও করোনা শনাক্ত হয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া দৈনিক করোনা শনাক্তের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা জমা দেন মিলি। শনিবার তার রিপোর্ট পজেটিভ আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.