Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে আরও ২৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২০ সেপ্টেম্বর, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোববার (২০ সেপ্টেম্বর) আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একইদিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত হয়।

২৮ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৫ জন, হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার একজন রোগী রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.