Sylhet Today 24 PRINT

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক |  ২১ সেপ্টেম্বর, ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৯ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনের।

এদিকে নতুন করে ২ হাজার ১৫২ জন রোগীর সুস্থ হওয়ার মধ্য দিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৭ জন, বাড়িতে ২ জন। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৬ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, বরিশালে ১, রংপুরে ২ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে  শূন্য থেকে ১০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ২ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬০ বছরের ওপরে ২০ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.