Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে ১৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২২ সেপ্টেম্বর, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এই ল্যাবে ২৮১ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট মহানগরের ১১ জন, গোলাপগঞ্জের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন, সুনামগঞ্জের সদর উপজেলা ও জগন্নাথপুরের ১ জন করে এবং মৌলভীবাজার সদর উপজেলার ২ জন ও রাজনগরের ১ জন রোগী রয়েছেন।

একইদিনে শাহজালাল বিজ্ঝান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩০ জনের করোনা শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.